মালদা

জেলা জুড়ে বেড়ে চলেছে অজানা জ্বর ও ডেঙ্গুর প্রকোপ। বাড়ছে মৃতের সংখ্যা

সারা রাজ্যের সাথে মালদা জেলা জুড়ে বেড়ে চলেছে অজানা জ্বর ও ডেঙ্গুর প্রকোপ। এখনো সরকারী মতে মৃত্যুর সংখ্যা তিন জন ও বেসরকারি মতে তা তিনগুন। এই পরিস্থিতিতে হাসপাতাল গুলিতে ব্যাপক ভীর। বেড সংখ্যাও কম। যার ফলে মাটিতে আশ্রয় নিয়েছে রোগীরা। কার্যত অন্যান্য জেলার সাথে মালদা জেলাতেও ডেঙ্গু মহামারীর আকার ধারন করেছে। যদিও গোটা ঘটনা নিয়ে জেলার স্বাস্থ্য দপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। 

        হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়রা জানান, অজানা জ্বর ও ডেঙ্গু জ্বর নিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। হাসপাতালে রোগীর পরিমান প্রচুর পরিমানে থাকায় অসুবিধায় পরছেন রোগী ও রোগীর আত্মীয়রা। ওয়ার্ডে জায়গা না থাকায় বেডের পরিবর্তে মাটিতে আশ্রয় নিয়েছে রুগীরা।